১০নভেম্বর সন্ধ্যায় নগরীর নবাব সিরাজউদ্দৌলা রোড সংলগ্ন বিউটি সেলুন “টাচ লেডি বিউটি লাউঞ্জে” ভিড় করে চট্টগ্রামের সুন্দরী নারীরা।
চট্টগ্রামের জনপ্রিয় উপস্থাপিকা স্মিথা চৌধুরীর উপস্থাপনায় বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও টাচ লেডি বিউটি লাউঞ্জের স্বত্বাধিকারী খুকুমনি ও ইমতিয়াজ হোসেন জাবেদ এর হাত ধরে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের নারী উদ্যোক্তা জুহি চৌধুরী, তাসনুবা আনোয়ার, নওশিন চৌধুরী, রিয়া দে, শায়লা ইসলাম ফ্লোরা প্রমূখ।
চট্টগ্রামবাসীকে টাচ লেডি বিউটি লাউঞ্জের পাশে থাকার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী খুকুমনি বলেন “ আমি চট্টগ্রামবাসীর ভালোবাসা পেয়ে গত ৫বছর পারি দিয়েছি। আগামীতে চট্টগ্রামবাসীর সহযোগীতা নিয়েই এগিয়ে যেতে চাই”।
বষূপূর্তি অনুষ্ঠানে আগত নারী উদ্যোক্তরা “টাচ লেডি বিউটি লাউঞ্জের” সফলতা কামনা করেন।
প্রধান অতিথির মন্তব্যে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বলেন “বিশেষ দিনগুলোতে সবাই সাঁঝতে পছন্দ করেন- সাঁঝের জন্য আস্থার প্রতিষ্ঠান “টাচ লেডি বিউটি লাউঞ্জ”। এইখানে সবাইকে আসার আমন্ত্রণ জানান মিম।
বর্ষপূর্তি উপলক্ষে টাচ লেডি বিউটি লাউঞ্জে চলবে বিশেষ মূল্য ছাড়।

