ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুরে চাউল কল মালিক সমিতির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
নভেম্বর ১৫, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মহাদেবপুর উপজেলা চাউল কল মালিক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ৷ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সদস্য নওগাঁ ৩৪৮ বদলগাছী-মহাদেবপুর আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার এমপি ৷

আরো উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, মহাদেপুর চাউল কল মালিক গ্রুপের নেতৃবৃন্দ ৷ প্রধান অতিথি সকল চাউল কল মালিক গ্রুপ এর সদস্য বৃন্দের উদ্দেশ্যে বলেন “আমি বিশ্বাস করি আপনারা সকলেই সততার সাথে ব্যাবসা পরিচালনা করেন, কারন চাউল আমাদের দেশের প্রধান খাদ্য ৷

এছাড়াও মহাদেবপুর থানা কর্মকর্তা ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকেই উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।