জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৭ই নভেম্বর ২০২২ বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে ২০২২-২০২৩ অর্থ বছরের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকার কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নারী সদস্য মিসেস রতনা রশিদ, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌঃ, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা, কর্মচারী, ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মিনফুজুর রহমান মিলন। উদ্বোধনের পর অত্র উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের মাঝে, রবি-মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ফসলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার নিম্ন হারে বিতরণ করা হয়।
বীজ গম-২০ কেজি, ভুট্টা-২ কেজি, সরিষা-১ কেজি, পেঁয়াজ-১ কেজি, মুগ-৫ কেজি, মসুর-৫ কেজি, সাঃ গম- ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি, ভুট্টা- ডিএপি-২০ কেজি, এমওপি-১০ কেজি, সরিষা-ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি, পেঁয়াজ- ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি, মুগ- ডিএপি-১০ কেজি, এমওপি-৫ কেজি, মসুর- ডিএপি-১০ কেজি, এমওপি-৫ কেজি। মোট কৃষকদের সংখ্যা ছিল ৪ হাজার ২০ জন।

