ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আকবরশাহ্ থানা পুলিশ

আহমেদ রকিব
নভেম্বর ১৭, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আকবরশাহ্ থানা পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার। ১৬নভেম্বর সন্ধা আনুমানিক ৭ঘটিকায় আকবরশাহ থানাধীন নিউ শহীদ লেইন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে অনুমান ৪৫,০০০ টাকা মূল্যের ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আসামী ১। রেজাউল করিম (৩৬), পিতা- মৃত মোঃ আবুল কালাম, জোলাপাড়া, পাহাড়তলী, চট্টগ্রাম, ২। মুন্নি আক্তার (৩৫), স্বামী-মোঃ শাহিন মিয়া, পিতা-মোঃ কাদের মিয়া, সাং-নিউ শহীদ লেইন, রৌশন শাহ মাজার সংলগ্ন, থানা-আকবরশাহ্, চট্টগ্রাম’দের গ্রেফতার করে।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর। তিনি জানান ১৬নভেম্বর করিম ও মুন্নি নামের দুই মাদক কারবারিকে আকবর শাহ থানা পুলিশ গ্রেফতার করে। তাদের কাছ থেকে আনুমানিক সাড়ে ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামী রেজাউল করিম এর বিরুদ্ধে নগরীর পাহাড়তলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২টি এবং খুলশী থানায় অস্ত্র আইনে ০১টি ও দ্রুত বিচার আইনে ০১টি সহ মোট ০৪টি মামলা রয়েছে।

আকবরশাহ্ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত নিয়মিত মামলায় তাদেরকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।