জয়পুরহাটের কালাই উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ২০ নভেম্বর ২০২২ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস’র সভাপতিত্বে “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অত্র সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিলকিছ বেগম, তিনি সকল আনসার ভিডিপি সদস্যকে এলাকায় নিজ নিজ দায়িত্ব নিয়ে সেবা দেওয়ার পরামর্শ দেন। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নিখিল চন্দ্রের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আনসার ও ভিডিপি কমাডেন্ট মির্জা সিফাত-ই-খোদা, তিনি বলেন বাংলাদেশ উন্নয়নে আনসার
ভিডিপির ও দায়িত্ব রয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের কথা বলেন।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হাসান আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম, উপজেলা অফিসার (ভারপ্রাপ্ত) আনোয়ার আলী ও উপজেলা হিসাব রক্ষণ অফিসার প্রতুল কুমার মন্ডল।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, ও মহিলা ভাইস
চেয়ারম্যান সাবানা আক্তার। এসময় অত্র উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভাপতি সহকারী কমিশনার (ভূমি) সমাপনী বক্তব্যে বলেন উপজেলার উন্নয়নের লক্ষ্যে সহযোগিতার কথা জানায়ে অত্র সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে হতে যারা ভালো কাজ করেছে তাদের মাঝে অতিথির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD