জয়পুরহাটের কালাই উপজেলা শাখা বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার আয়োজনে ২১ নভেম্বর ২০২২ সোমবার পৌর সভার সামনে বগুড়া জয়পুরহাট মহা সড়কের পাশে বন বিভাগ অফিস সংলগ্ন স্থানে অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সাজ্জাদুল হকের সভাপতিত্বে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সশস্ত্র বাহিনী দিবসের গুররুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন “বাংলাদেশ গড়ে তোলার পেছনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সশস্ত্র বাহিনী দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্র দিবসটি পালনে বাঙ্গালী জাতিকে স্মরণ করে দেয় মুক্তিযুদ্ধে যারা নিজের প্রাণকে বিসর্জন দিয়েছে ও যে সকল মা বোন সম্ভ্রম হারিয়েছে। স্বাধীনতার সংগ্রামে সশস্ত্র বাহিনী জনতার সাথে একত্র হয়ে দেশ রক্ষার্থে কাজ করেছেন (২১ নভেম্বর) আজকের এই দিনে।
কালাই উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থার অবসর প্রাপ্ত সার্জেন্ট দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শাহীনুল ইসলাম, তিনি অত্র সংস্থার উন্নয়নকল্পে বিভিন্ন পরামর্শ মূলক কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট সদর থানা বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ। অন্যান্য দের মধ্যে থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফজলুর রহমান বুলু, সাংগঠনিক সম্পাদক অবসর প্রাপ্ত ল্যান্স আব্দুল করিম, অর্থ সম্পাদক অবসর প্রাপ্ত সার্জেন্ট ক্লার্ক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক অবসর প্রাপ্ত সার্জেন্ট তোফাজ্জল হোসেন, সমবায় ও সমাজ কল্যাণ সম্পাদক অবসর প্রাপ্ত ল্যান্স কর্পোরাল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার এম এ কাফি । এসময় অত্র আলোচনা সভায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।

