ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খেলার শুরুতে মেসির গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক
নভেম্বর ২২, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপে ফুটবল খেলায় মাঠে নেমেই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত শটে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা।
লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় সৌদি আরবের বিপক্ষে খেলতে নামে লিওনেল স্কালোনির দল।

আরব দেশটির বিপক্ষে এর আগে চারবার মুখোমুখি হয়ে ২বার জিতেছে আর্জেন্টিনা। বাকি ২ ম্যাচ ড্র হয়েছে। এই চার ম্যাচের মধ্যে একটি ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সে ম্যাচে মেসি গোল পাননি, তবে আজকে খেলার শুরুতে গোলের দেখা পান মেসি।

মেসির গোলকে কেন্দ্র করে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।