ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

নাহিদ হাসান শামীম
নভেম্বর ২২, ২০২২ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুজাইফা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার রাখালগাছা সাজিপাড়া গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।

 

নিহত শিশু হুজাইফা উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা সাজিপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, রাখালগাছা সাজিপাড়া গ্রামের হুজাইফা তার বাড়ীতে খেলা করছিল। হঠাৎ সকলের অগচরে সে বিদু্তের তারে হাত দেয়।

 

এ সময় সে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।