ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের নতুন ডিসি ফখরুজ্জামান, ডিসি মমিন যাবে ঢাকায়

মোঃ রুবেল
নভেম্বর ২৪, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. মমিনুর রহমান ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে, ২০২১ সালের ৩ জানুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে যোগ দেন মো. মমিনুর রহমান। একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম এবং ঢাকা ছাড়াও দেশের ২১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।