ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন অপরাধে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত

মোঃ জসিম উদ্দিন
নভেম্বর ২৪, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর দেওয়ানহাট ও কদমতলী সড়কের সর্বসাধারনে চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে লোহার দোকানের মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।