ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক মাহাবুব রশীদ এর মায়ের ইন্তেকাল

প্রেসবিজ্ঞপ্তি
নভেম্বর ২৪, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক দিনকাল চট্টগ্রাম অফিসের সাবেক ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক মাহবুব রশীদ এর আম্মা মোসাম্মৎ শামসুন্নাহার ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সোয়া তিনটায় রাজধানীর পান্থ পথের নিজ বাসায় তিনি মারা যান।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন নাতী নাতনী ও শুভানুধায়ী রেখে যান। সাংবাদিক মাহবুব রশীদ তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ও বার্থক্যজনিত কারণে আমার মা ইন্তেকাল করেছেন।

আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাঠালী গ্রামে এবাদুল্লাহ মুন্সির বাড়িতে নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিনিয়র সদস্য সাংবাদিক মাহবুব রশীদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমইউজের সভাপতি মোঃ শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ মোসাম্মদ শামসুন্নাহার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।