পাহাড়তলী থানাধীন গ্রীনভিউ এন.এম গার্মেন্টস এর চুরি হয়ে যাওয়া পোষাক উদ্ধার করেছে পাহাড়তলী থানা পুলিশ। উদ্ধার হওয়া পোষাক ও এই ঘটনায় এজাহারনামীয় আসামী মোঃ সোহাগ (২২)কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পাহাড়তলী থানা গ্রীনভিউ এন,এম গার্মেন্টস হইতে ৬০০ শত পিস রপ্তানিযোগ্য পণ্য সাবেক কর্মচারী মোঃ সোহাগ (২২) কর্তৃক চুরি করিয়া নিয়ে যায়। পরবর্তীতে এ সংক্রান্তে পাহাড়তলী থানায় মামলা রুজু হইলে পাহাড়তলী থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ মনির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তা প্রযুক্তিগত কৌশল প্রয়োগ করে বাদির চোরাই যাওয়া ৬০০ পিস রপ্তানিযোগ্য টাইস প্যান্ট হইতে ৫৫২ পিস টাইস প্যান্ট এবং ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামী মোঃ সোহাগ (২২)কে কোতয়ালী থানাধীন চাকতাই, চামড়ার গুদাম মসজিদ কলোনী হইতে আসামি গ্রেফতার ও চোরাই মাল উদ্ধার পূর্বক জব্দ করে।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD