আকবরশাহ থানাধীন পরিবেশ অধিদপ্তর থেকে কয়েকশ গজ দূরে চলছে পাহাড় কাটার মহৎসব। নগরীর আকবরশাহ এলাকায় বেলতলি ঘোনায় প্রভাবশালীদের ছত্রছায়ায় ইদ্রিস নামের একব্যাক্তি পাহাড় কেটে প্লট তৈরী করছে। এই বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন “রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটছে ইদ্রিস। এইখানে অনেক সাংবাদিক এসে ঘুরে চলে যায়। এটাতে বুঝতেই পারেন কেনো চলে যায়? আমরা এই নিয়ে প্রতিবাদ করে শুধু শুধু শত্রু হয়ে লাভ কি?
পরিবেশের কোনো কর্মকর্তা আসছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভাই পরিবেশ অধিদপ্তরের সামনেই তো এই কাজ হচ্ছে, ৫মিনিটেই তো পরিবেশের লোক এইখানে আসতে পারে।
এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাখাওয়াত হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

