ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এডিস মশার বংশ বিস্তার রোধে পরিচালিত অভিযান ও বিভিন্ন অপরাধে ২৭ হাজার টাকা জরিমানা

সোহাগ আরেফিন
নভেম্বর ২৮, ২০২২ ৪:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ রবিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ীর ছাদ বাগান ও নির্মানাধীন ভবন পরিদর্শন করেন। সে সময় এডিস মশার জন্মস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য জনসধারণ কে সচেতন করা হয়।

 

অভিযানকালে একটি নির্মাণাধীন ভবনের নীচে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় এবং সর্বসাধারনের চলাচলের রাস্তায় অবৈধভাবে গাড়ী পার্কিং ও নির্মাণ সামগ্রী রেখার দায়ে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।