ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইকুয়েডরকে কান্নার জলে ভাসিয়েছে সেনেগাল, ২-১ গোলের ব্যবধানে শেষ ষোলোতে সেনেগাল

খেলার খবর
নভেম্বর ২৯, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

কাতার বিশ্বকাপের মঞ্চে ‘এ’ গ্রুপের খেলার শেষদিনে সবার চোখ ছিল সেনেগাল-ইকুয়েডর ম্যাচের দিকে। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল এই গ্রুপ থেকে নেদারল্যান্ডস ব্যতীত আর কোন দল জায়গা করে নেয় শেষ ষোলর পরবর্তী রাউন্ডে। বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে এদিন সেনেগালের সামনে জয়ের বিকল্প ছিল না কিছুই।

অন্যদিকে জিতলে তো ভালো, নয়ত কেবল ড্র করলেও শেষ ষোলতে জায়গা করে নিতো ইকুয়েডর। তবে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ইকুয়েডরকে জয় বা ড্র নয় বরং হারের তিক্ত স্বাদের সঙ্গে কান্নার জলে ভাসিয়েছে সেনেগাল। ২-১ গোল ব্যবধানে ইকুয়েডরকে হারিয়ে নেদারল্যান্ডসের পাশাপাশি শেষ ষোলতে জায়গা করে নিলো সাদিও মানেবিহীন সেনেগাল

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।