প্রথমবার বিশ্বমঞ্চে মাঠে নেমে রীতিমতো বিধ্বস্ত হয়েছে স্বাগতিক কাতার। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হেরেছে কাতারের ফুটবলাররা। কেবল মাত্র স্বাগতিক বলেই প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পেয়েছে কাতার।
এ ছাড়াও ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম স্বাগতিক দেশ হিসেবে টানা দুই ম্যাচ হেরে বাদই পড়ে গেছে আরবের এই দেশটি। দুঃস্বপ্নের এই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের শীর্ষ দল নেদারল্যান্ডস এর কাছে ২-০ গোলে হেরে লজ্জায় ভাসছে কাতার সমর্থকরা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

