ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাসব্যাপী উদ্বোধন হলো মুক্তিযুদ্ধের বিজয় মেলার পণ্য মেলা

মোঃ জসিম উদ্দিন
ডিসেম্বর ২, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবছরের ন্যায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ১লা ডেসেম্বর হতে মাসব্যাপী উদ্বোধন হলো মুক্তিযুদ্ধের বিজয় মেলার পণ্য মেলা।

আউটার স্টেডিয়ামে মাসব্যাপী শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলার পণ্য মেলা। এবারের মেলায় আকর্ষণীয় হিসাবে থাকবে চিরায়িত বাঙালির গৌরব উজ্জ্বল অহংকার কারুশিল্প, চারুশিল্প, হস্তশিল্প, মৃৎশিল্পসহ বিভিন্ন দুর দুরান্ত থেকে আগত নানা প্রকারের শিল্পকর্মের মনোরম পরিবেশের দ্রব্যাদি ও পণ্য।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের পণ্য মেলার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর সহধর্মীনি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

 

প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সারাদেশে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রগতিশীল মন-মানসিকতা উদ্বুদ্ধ সকলের কাছে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে সু-প্রতিষ্ঠিত। সুদীর্ঘ ৩৪ বছরে চলার পথে দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তার গতি কখনো দুর্বারআবার কখন ও শ্লথ ছিল। বারবার শকুনের থাবা থেকে বাংলাদেশের শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে রক্ষার জন্য স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আদর্শিক পথ দেখিয়ে ছিলেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়িত করেছেন। আমরা তাঁর হাতকে শক্তিশালি করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মাহবুব মোরশদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী সিএনসি (স্পেসাল) , মহিউদ্দীন রাশেদ, পান্টু লাল সাহা, নৌ- কমান্ডো গোলাম জিলানি চোধুরী, যুদ্ধ কালিন কমান্ডার মাহবুব উল আলম,
গ্রুপ কমান্ডার নুরুদ্দীন আহমেদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, ফরিদ মাহমুদ প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।