ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন

মোঃ জসিম উদ্দিন
ডিসেম্বর ১১, ২০২২ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার আয়োজনে গত ১০ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় নগরের মোমিন রোডের দৈনিক আজাদীর অডিটরিয়ামে সংগঠনের বিভাগীয় সভাপতি লোকমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের উপ অর্থ সম্পাদক ও করোনা বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. মুজিবুর রহমান পাটোয়ারী, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক উন্নত বিশ্বের অন্যান্য দেশের তুলনায়। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, সহ সভাপতি ফোরকান চৌধুরী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।