ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বারবকুন্ডে লরির ধাক্কায় ঘাসফুল’র মাইক্রোবাস সড়ক দুর্ঘটনার শিকার

জেসমিন বাপ্পী
ডিসেম্বর ১২, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বারবকুন্ডে লরির ধাক্কায় ঘাসফুল’র মাইক্রোবাস সড়ক দুর্ঘটনার শিকার। আজ ১২ ডিসেম্বর সকাল ৯.০০টার দিকে মাঠ পরিদর্শনের কাজে কুমিল্লা যাওয়ার পথে মালবাহী লরির ধাক্কায় সীতাকুন্ড উপজেলাধীন বারবকুন্ড এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের মাইক্রোবাস সড়ক দুর্ঘটনার শিকার হয়।

 

লরিটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে ছেঁচড়ে নিয়ে যায় ও ট্রাকের সাথে ধাক্কা মারে এতে গাড়ীর পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের দিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। তখন লরিটি চালাচ্ছিল হেলাপার। হেলপারের কোন লাইন্সেস নাই। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লরিটি আটক করে থানায় নিয়ে যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।