ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজয় শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চের উদ্বোধন করবেন অপারেশন জ্যাকপট কমান্ডার

নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২২ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আগামীকাল ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় নগরীর এম. এ আজিজ স্টেডিয়াম গোল চত্বরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠান। একই সাথে সুচিত হবে জিমনেশিয়াম চত্বরে বিজয় মঞ্চের ৪ দিন ব্যাপী কার্যক্রম ও অনুষ্ঠানমালা। বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধকালীন সময়ে অপারেশন জ্যাকপট অভিযানের কমান্ডার কমোডর এ. ডব্লিউ চৌধুরী বীর উত্তম ও বীর বিক্রম।

তিনি বিজয় শিখা প্রজ্জ্বলনের অগ্নি শলাকা তুলে দেবেন মুক্তিযোদ্ধাদের সন্তান ও নতুন প্রজন্মের প্রতিনিধিদের হাতে এবং তা তারা বিজয় শিখা স্তম্ভ চূড়ায় ছুঁয়ে দেয়ার সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে প্রজ্জ্বলিত হবে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় শিখা। এসময় বিজয় শিখা মঞ্চে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা সহ মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমজীবী শক্তির প্রতিনিধিবৃন্দ।

বিজয় শিখা প্রজ্জ্বলন শেষে মঞ্চ থেকে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী এবং বিশেষ অতিথি সি এম পি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে বিজয় মঞ্চের সামনে জাতীয় ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার পতাকা উত্তোলনের পর পরই বিজয় মঞ্চের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তা
সফল করে তোলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এ উপলক্ষে আজ দুপুর ২টায় মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদ কার্যালয়ে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা রাশেদ মহিউদ্দীনের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় পর্যবেক্ষন ও পরামর্শ মূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, বখতিয়ার উদ্দিন, জাহেদুল ইসলাম, নির্মল চন্দ্র নাথ, মাহবুবুল আলম, সরোয়ার হোসেন, মোহাম্মদ সবুর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দীন ববি, শাহজাহান চৌধুরী, এস এম সাইদ সুমন আবুল হোসেন আবু, কাজল কুমারসিংহ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়ড এর আরাফাতুল মান্নান ঝিনুক, রাকিবুল ইসলাম, জয়নুদ্দীন জয়, মোঃ তানভীর, গোলাম মোস্তাফা সোহাগ মোঃ রায়হান প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।