ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কল্যাণ পার্টি মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে- মাহবুব আলম

প্রেস রিলিজ
ডিসেম্বর ১৫, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কল্যাণ পার্টি, চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে প্রেসক্লাব চত্বরে আগামী ১৬ ডিসেম্বর-২০২২ ইং তারিখে মহান বিজয় দিবস ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য রেলী উদযাপন করার পূর্ব নির্ধারিত সিডিউল ছিলো, কিন্তু বিগত ১২ ডিসম্বর ২০২২ ইং তারিখে চট্টগ্রাম মহানগর সভাপতি সাজিদ ইসলাম ইকবাল “হৃদরোগে আক্রান্ত” হয়ে জটিল ও কঠিন সময় পার করছেন হেতু আমরা আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম স্থগিত করেছি।

 

বাংলাদেশ কল্যাণ পার্টি মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে স্বনির্ভরশীল বাংলাদেশের স্বপ্ন দেখে। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ও প্রবাসে থাকা সকল বাংলাদেশীদের জন্য রইল মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় হোক স্বাধীনতার, বিজয় হোক গণতন্ত্রের।

শুভেচ্ছান্তে-

মোঃ মাহাবুব আলম

সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কল্যাণ পার্টি, চট্টগ্রাম মহানগর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।