ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনকে ১২হাজার পানির বোতল হস্তান্তর

নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী হাতে নেয়া হয়। দিবসটি সফলভাবে উদযাপনে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগ্রুপ এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দাতব্য প্রতিষ্ঠান “শাহাবুদ্দিন আলম ট্রাস্ট” এর পক্ষথেকে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান’কে ১২হাজার বোতল মুসকান ড্রিংকিং ওয়াটার হস্তান্তর করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান ও এন ডি সি মোঃ তৌহিদুল ইসলাম। এসএ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন জিএমএইচআর অ্যান্ড এডমিন সৈয়দ রাফিদুল আলম ও মইন উদ্দিন সহকারী ম্যানেজারব্র্যান্ড।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।