ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

আলেক উদ্দিন (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
ডিসেম্বর ১৬, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস (১৬ই ডিসেম্বর ২০২২ শুক্রবার) সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবসে আত্মদান কারি শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, ব্যাংক-বীমা এবং এনজিও।

 

পুষ্পস্তবক অর্পনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ করা হয়। ১ মিনিট নীরবতার পর সকল শহীদদের আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া করা হয়। সকাল সাড়ে ৮টার সময় মহান বিজয় দিবস (১৬ই ডিসম্বের) যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর উক্ত কলেজ মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠান শেষে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, পৌর মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন। আলোচনা সভাশেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।