ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে নান্দাইল দিঘী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

ভ্রাম‍্যমান প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন ঐতিহাসিক নান্দাইল দিঘীর পূর্ব পাড়ে নন্দাইল দিঘী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে (১৭ ডিসেম্বর ২০২২ শনিবার) সকাল ১১ টায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অত্র অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের হলরুমে পুনট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দিনের সভাপতিত্বে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মহান বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন নান্দাইল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জালাল উদ্দিন (বদি), প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেরা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব খাজা শামসুল আলম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসা সুপার মতিয়র রহমান, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান ও আমজাদা হোসেন তালুকদার সহ অনেকে। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের শিক্ষ-শিক্ষার্থী, অভিভাবকগণ, সাংবাদিকগণ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।