ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ দূষন করায় দুই শিল্প প্রতিষ্ঠানকে প্রায় ২০লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করায় দুই প্রতিষ্ঠানকে যথাক্রমে ১৬,৮৯,৬০০/- ও ২,০৫,৫৬৮/- টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।

নগরীর ব্লক#বি, প্লট#ডি২, ডি৩, বিসিক শি/এ, নাসিরাবাদ এ অবস্থিত “মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড” নামক প্রতিষ্ঠানটি এ কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক হাছান আহম্মদ ও পরিদর্শক মোঃ শাওন শওকত কর্তৃক গত ২১/১১/২০২২ ইং তারিখে সরেজমিন পরিদর্শন করা হয়।

কারখানাটিতে ডায়িং, ওয়াশিং ও প্রিন্টিং কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকালে কারখানাটির উৎপাদন কার্যক্রম চালু অবস্থায় থাকলেও কিন্তু ইটিপি বন্ধ অবস্থায় পাওয়া যায়। কারখানাসৃষ্ট অপরিশোধিত তরল বর্জ্য কোনরূপ পরিশোধন ব্যতিরেকে বাইপাস ড্রেনের মাধ্যমে নির্গমন করা হচ্ছিল। বাইপাস ড্রেন হতে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয় এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষনাগারের পরীক্ষা করা হয়। নমুনা পরিক্ষা করে ফলাফলে DO, COD, TDS, BOD প্যারামিটারগুলো পরিবেশ সংরক্ষন বিধিমালা ১৯৯৭ অনুযায়ী গ্রহনযোগ্য মানমাত্রার বাইরে পাওয়া যায়।

এ ছাড়া গত ১১.১২.২০২২ ইং তারিখে কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন ও পরিদর্শক মোঃ মনির হোসেন পরিদর্শনকালে কারখানাটির ইটিপি বন্ধ অবস্থায় পাওয়া যায়। এ প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষকে শুনানীর নোটিশ প্রদান করা হয়। অদ্য ১২/১২/২০২২ ইং তারিখে পরিবেশ অধিদপ্তরে শুনানীতে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ১৬,৮৯,৬০০/- (ষোল লক্ষ ঊননব্বই ছয়শত)
টাকা পরিবেশের ক্ষতি করায় জরিমানা করা হয়।

বিসিক শি/এ, নাসিরাবাদ এ অবস্থিত “জেফার্স ওয়াশিং” নামক ওয়াশিং কারখানাকে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদল হক, সহকারী পরিচালক হাছান আহম্মদ ও পরিদর্শক মোঃ শাওন শওকত কর্তৃক গত ২১.১১.২০২২ ইং তারিখে কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে কারখানাটিতে বস্ত্র ওয়াশিং এর কার্যক্রম পরিচালিত হয় এবং কারখানাটির ইটিপি বন্ধ অবস্থায় দেখতে পায় পরিবেশ কর্মকর্তারা। কারখানাসৃষ্ট তরল বর্জ্য যথাযথ প্রক্রিয়ায় পরিশোধন না করার আলামত দেখতে পায়।

পাশাপাশি কারখানায় একাধিক পরিবেশ আইন অমান্য হয়েছে বিষয়টি লক্ষ করে ১২/১২/২০২২ ইং তারিখে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে শুনানী করে কারখানা কর্তৃপক্ষকে পরিবেশগত ছাড়পত্র নবায়নবিহীন পরিচালনা ও তরল বর্জ্য যথাযথ প্রক্রিয়ায় পরিশোধন না করা অভিযোগে ২,০৫,৫৬৮/- (দুই লক্ষ পাঁচ হাজার আটষট্টি) টাকা জরিমানা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।