ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটা আর্চ বিশপ ভবনে বড়দিনের অনুষ্ঠানে শুভেচ্ছা জানান মেয়র

admin
ডিসেম্বর ২৫, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি কর্পোরেমনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সুদীর্ঘকাল থেকে
চট্টগ্রামে সাম্প্রদায়িক সস্প্রীতি বিরাজমা রয়েছে। এখানে সকল ধর্ম- বর্ণের লোক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছে এবং একে অপরের
ধর্মীয় উৎসবে আনন্দঘন পরিবেশে যোগদান করে আনন্দকে ভাগাভাগি করে নেয়।

তিনি বলেন, বাংলাদেশে সকল সম্প্রদায়ের লোক স্বাধীনভাবে নিজ-নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালনের অধিকার ভোগ করছেন। মেয়র খ্রীষ্ট ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে করে বলেন, আপনার নিজেদের সংখ্যালঘু ভাববেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি, আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গঠনে এগিয়ে যেতে চাই। আজ রোববার সন্ধ্যায় পাথরঘাটাস্থ আর্চ বিশপ ভবনে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, ওয়ার্ড কাউন্সিলল হাসান মুরাদ বিপ্লব, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি, ব্রাদার সব্রত রোজারিও সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বড়দিন উপলক্ষে বিপশ সহ সবাইকে শুভেচ্ছা জানান এবং বড়দিনের কেক কাটেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।