ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম কাস্টমস এর নিয়োগ পরীক্ষায় প্রতারণার দায়ে একাধিক থানায় মামলা- গ্রেফতার ২৫

আহমেদ রকিব
ডিসেম্বর ২৮, ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কাস্টম হাউজ, চট্টগ্রাম এর অধীনে ২০১৪সালে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিলো। নানা কারনে প্রায় ৯বছর পর সেই নিয়োগ পরীক্ষা শুরু হলেও পরীক্ষায় অনিয়ম ও প্রতারনা হয়েছে বলে অভিযোগ করছেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীরা।

কাস্টমস সূত্রে জানা যায়“ ২০১৪ এবং ২০১৭ সালে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো প্রতিষ্ঠানটি। এরপর বিভিন্ন জটিলতার কারণে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়নি। এখন ২০১৪সালের প্রকাশিত নিয়োগের পরীক্ষা চলমান রয়েছে।

আর এই নিয়োগ পরীক্ষায় প্রতারনা করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর একাধিক থানায় কাস্টমস এর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

গত ২৭ডিসেম্বর (মঙ্গলবার) নগরীর পাহাড়তলী থানায় ১৮জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৮জনকে আসামী করে প্রতারনার মামলা করেছেন চট্টগ্রাম কাস্টম এর সহকারী রাজস্ব কর্মকর্তা (আইডি নং- ৪৯২) বুলবুল আহমেদ চৌধুরী (৩৬)।

এর আগে সিএমপি’র খুলশী থানায় একই অভিযোগে ২৩ডিসেম্বর ৪১৯ ও ১০৯ধারায় ৭জনকে গ্রেফতার ও একাধিক ব্যক্তিকে অজ্ঞাত রেখে মামলা হয়েছে।

এই অনিয়ম ও প্রতারনার খবর ছড়িয়ে পড়ায় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনকারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চাকুরী প্রত্যাশী একাধিক পরীক্ষার্থী জানায় “সিপাহি পদে লিখিত পরীক্ষায় ৯৮টি আসনে পরীক্ষা দিয়েছে ৩,৩৪৪জন। যার মধ্যে ৩৫০জন মৌখিক পরীক্ষায় সুযোগ পেয়েছে। কিন্তু মৌখিক পরীক্ষা দিতে এসে এখন একের পর এক প্রতারনা করে লিখিত পরীক্ষায় পাশ হওয়া ব্যক্তিদের দেখা যাচ্ছে।

 

এত বড় অনিয়ম কিভাবে হলো!!! নিয়োগ পরীক্ষায় যাদের দায়িত্ব ছিলো তারাও এটার সাথে জড়িত রয়েছে বলে আমরা মনে করছি। এই নিয়োগ পরীক্ষা বাতিল করা হোক। আমরা যারা মেধাবী রয়েছি আমরা এই নিয়োগ পরীক্ষা বাতিলের জন্য হাইকোর্টে রিট করব।

 

এই বিষয়ে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।