ঢাকাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইঞ্জি: শামশুল আলম 

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

আজ ২৯ ডিসেম্বর ২০২২ ইংরেজি তারিখে ১১:০০ পূর্বাহ্নের সময় দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের অনলাইন ভার্সনে “মোহনের কব্জায় অস্ত্র মাদকের রমরমা ব্যবসা, এক হাতেই সাবাড় ৪০ পাহাড়” (ভগ্নিপতি নেতার শক্তিতে শ্যালক বলীয়ান) শিরোনামে পাবলিশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামশুল আলম তালুকদার।
ইঞ্জি: শামশুল আলম তালুকদার স্বাক্ষরিত প্রতিবাদপত্রে তিনি বলেন, ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না। অর্থাৎ ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অংশগ্রহণ করতে ঢাকায় গিয়েছিলাম। যখন ঘটনা ঘটে তখন আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে  (গাড়ীতে) ছিলাম। ঘটনার বিষয়ে আমি কিছুই জানতাম না। অথচ আমাকে জড়িয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়, সংবাদটি বানোয়াট ও অযৌক্তিক। প্রতিবেদনটিতে বেশকিছু অসঙ্গতি ও তথ্যের গরমিল রয়েছে।
প্রতিবাদপত্রে তিনি আরও বলেন, ‘মোহনের বাবা মারা যাওয়ার পর থেকে আমার সঙ্গে তার তেমন সম্পর্ক নেই। গত ২৬ ডিসেম্বর বিকাল ৩টার দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ব্যুরোচীপ শামসুদ্দীন ইলিয়াস ফোনে বিষয়টি আমাকে জানান। বিষয়টি জেনে আমি পত্রিকা অফিসে যাই, এবং বিষয়টি মিমাংসা করার পক্রিয়া চালায়। সেক্ষেত্রে সাংবাদিকদের পক্ষে আমার পজিটিভ ভূমিকা ছিল। যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, কিন্তু এসবের সাথে তো আমার কোনো সম্পৃক্ততা নেই। তারপরও এ ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
প্রতিবাদপত্রে তিনি আরও উল্লেখ করেন, প্রকৃতপক্ষে আমি যেহেতু এলাকায় ছিলাম না, ঢাকায় ছিলাম। আমাকে এখানে জড়ানো অনুচিৎ মনে করি। এ ঘটনায় যেহেতু আমার কোনো সম্পৃক্ততা নাই, সেহেতু আমাকে জড়িয়ে সংবাূ প্রচার করায় আমার মান সম্মান ক্ষুন্ন করা হয়েছে। আমার স্পষ্ট কথা, যারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থ নেয়ার জন্য আমি আগেও বলেছি, এখনও বলছি। শুধু শুধু এ ঘটনার সাথে আমাকে জড়িয়ে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে মনগড়া সংবাদ প্রচার করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করা মোটেই সমুচিন মনে করিনা।
তিনি আরও বলেন, রাঙ্গুনিয়া উপজেলা জুড়ে আমার যে সুপরিচিতি ও সুনাম আছে সেটা কারোর অজানা নয়। উপজেলায় আমি দুইবার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হই, এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করছি। আমার রাজনৈতিক দূরদর্শিতায় ঈর্ষান্বিত হয়ে, আমার রাজনৈতিক জীবনের সফলতা ও মান সন্মানকে নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল সার্বক্ষণিক লেগেই আছে। ওই কুচক্রী মহলটি আমার মান সম্মানকে ক্ষুন্ন করার মানষে ও হেয় প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন ধরে আমার নামে মিথ্যা সংবাদ দিয়ে অপপ্রচার চালিয়ে আসছে।
তাই আমার নাম জড়িয়ে যে সংবাদটি পাবলিশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। আমি এর প্রতিবাদ জানাই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।