জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধান এর দায়িত্ব পেয়েছেন নিউজডে ২৪.টিভি এর সম্মানিত প্রকাশক মোঃ জসিম উদ্দীন।
গত ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) জাতীয় দৈনিক একুশে সংবাদ এর সম্পাদকীয় কার্যালয় ৮৯/১ (৫ম তলা), নিউ সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭ এ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জি.এম ফারুক, সহযোগী সম্পাদক এম এ ছবুর ও চট্টগ্রাম বিভাগের সদ্য বিদায়ী ব্যুরো প্রধান এম এ আজিজ কিরন চট্টগ্রাম বিভাগের দায়িত্ব অর্পন সরূপ কার্ড প্রদান ও নিয়োগপত্র হস্তান্তর করেন মোঃ জসিম উদ্দীন এর কাছে।
মোঃ জসিম উদ্দীন জাতীয় দৈনিক একুশে সংবাদ এর চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পাওয়ায় নিউজ ডে২৪.টিভি’র সম্পাদক মোঃ ওসমান ফারুক, ব্যবস্থাপনা সম্পাদক সোহাগ আরেফিন শুভেচ্ছা জানিয়েছেন।
পাশাপাশি চট্টগ্রামের সাংবাদিক মহল, প্রশাসনিক কর্মকর্তারা ও শুভাকাঙ্খিরা শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ জসিম উদ্দীন সকলের নিকট দোয়া কামনা করে বলেন “খুব শীঘ্রই একটি অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে এই আনন্দ উপভোগ করব। আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেনো সঠিক ভাবে পালন করতে পারি সে দোয়া ও সহযোগীতা সবার কাছে প্রত্যাশা করছি”।

