জয়পুরহাটের কালাই উপজেলা সদরে অবস্থিত ওমর কিন্ডার গার্টেন এন্ড ওমর গার্টেন একাডেমির আয়োজনে ৩১ শে ডিসেম্বর ২০২২ শনিবার অত্র বিদ্যালয় মাঠে সকাল ১০টার সময় ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদারের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরাতন ও নতুন শিক্ষার্থীদের ভর্তি, সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী ও অভিভাবককে পুরষ্কার প্রদান এবং ২০২২ সালে ১৭৪ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে এ প্লাস ১৬৭ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণসহ বাৎসরিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষক,কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকা উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

