ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল “চিটাগাং ক্যাটেল এক্সপো-২০২৩” অনুষ্ঠানের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

“চিটাগাং ক্যাটেল এক্সপো-২০২৩” অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনের কার্যক্রম কভারেজ করণ প্রসঙ্গে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও এতদাঞ্চলে প্রাকৃতিক উপাদানে পশু মোটা তাজাকরণ এগ্রো ফার্মের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তাদের অংশ গ্রহণে আগামী ০৬ জানুয়ারি’২০২৩খ্রি. শুক্রবার দ্বিতীয় বারের মতো দিনব্যাপী চট্টগ্রাম আউটার স্টেডিয়াম মাঠে “চিটাগাং ক্যাটেল এক্সপো-২০২৩” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে আগামীকাল ০৪ জানুয়ারি’২০২৩খ্রিঃ বুধবার বেলা সাড়ে ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব’র আবদুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজ করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন চট্টগ্রাম ক্যাটেল ফামর্স এসোসিয়েশনের সভাপতি, এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, তরুণ শিল্প উদ্যোক্তা বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

উক্ত সংবাদ সম্মেলনের কার্যক্রম কভারেজ করার জন্য আপনার ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার একজন রিপোর্টার এবং ক্যামেরাপার্সন পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।