ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাই উপজেলায় সরিষা চাষীদের মুখে হাসি

আলেক উদ্দিন (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
জানুয়ারি ৪, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

সরষের হলুদ ফুলে ফুলে ভরে গেছে মাঠের পর মাঠ। যেদিকে তাকানো যায়, শুধুই হলুদ। একবার তাকালে চোখ ফেরানো যায় না। চারদিকে শুধু হলুদবরণ মাঠ। যেন কেউ বাসন্তী রঙ শাড়ি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। আর এই রূপ দেখে চাষীদের মনে বইছে খুশির বাতাস।জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণে সরিষা চাষ হয়েছে। সারা মাঠ সরিষা ফুলে ভরা, চারিদিকে মৌমাছিদের মধু সংগ্রহের ধুম পড়েছে।

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় নিউজডে ২৪ কে বলেন, এ উপজেলার বিভিন্ন এলাকায় ৫৫৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। ৫৫৫ হেক্টর জমিতে ১ হাজার ৩৫ ম: টন সরিষা উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি অফিস থেকে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করায় কৃষকদের সরিষা চাষে আগ্রহ বেড়েছে। মাঠে সরিষা গাছের অবস্থা খুবই ভাল, নেই কোন রোগবালাই তাতে চাষীদের মনে আসার আলো, মুখে ফুটেছে হাসি।

উপজেলার মাত্রাই ইউনিয়ন সমশিরা গ্রামের তারিকুল ইসলাম চৌধুরী ছানা, পাশের গ্রাম আশুরাইল গ্রামের হাফিজার মেম্বার, জিন্দারপুর ইউনিয়ন কাদিরপুর গ্রামের সুজাউল ইসলাম সুজা, পুনট ইউনিয়ন গোপিনাথপুর আপলাপাড়া গ্রামের গোলাম রব্বানী, আহম্মেদাবাদ ইউনিয়ন বানিহাড়া গ্রামের কাইছার সহ বেশ কয়েকজন সরিষা চাষীরা জানান, “শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে সরিষার ফলন বাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাজার দর যদি মন্দা না হয়, সরিষা বাজারে বিক্রয় করে লাভবান হয়ে উঠতে পারবে বলে মনে করছেন তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।