দস্তরখানা (সকলের তরে সকলে আমরা) এই স্লোগানকে সামনে রেখে প্রতিমাসে প্রায় তিন শতাধিক হতদরিদ্রদের পেট ভরে খাওয়ানোর উদ্যোগ নিয়েছে এই সামাজিক সংগঠনটি।
তারই পরিপ্রেক্ষিতে গত (২৯ ডিসেম্বর)চট্টগ্রাম নগরীর,৩৯নং ওয়ার্ডে ২৫০ জন হত দরিদ্র মানুষকে পেট ভরে খাওয়ানো হয় সংগঠনটির উদ্যোগে।
এর আগে ও ঘূর্ণিঝড় সিত্রাং ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের মাঝে ও নগরির পোর্ট কলোনীর হতদরিদ্রের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ।
এছাড়াও দস্তরখানার মুখপাত্র কাজী মাকসুদুল আরিফিন আসিফ এর সাথে কথা বললে তিনি জানান ,” আমাদের এই কার্যক্রম নিরেট স্রষ্টার সন্তুষ্টির জন্য। চট্টগ্রাম নগরীর প্রতিটা ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনা করতে চাই এবং পরবর্তীতে চট্টগ্রাম ছাড়া ও দেশের প্রতিটি জেলায় এই ধারাবাহিকতা ছড়িয়ে দিতে চাই আমরা।ঘূর্নিঝড় সিত্রাংয়ের পর থেকে নগরির প্রতিটি ওয়ার্ডে আমরা আমাদের এধরনের কার্যক্রম পরিচালনা করছি।এক্ষেত্রে আমরা স্থানীয় পর্যায়েকারো থেকে কোন অনুদান গ্রহন করি নাই। এবং কোন রকমের পরিচালনা কমিটিও আমাদের নাই।সকল স্বার্থের উদ্ধে উঠে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ “।

