গতকাল ৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৭ টায় “সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন “এই স্লোগান নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন সারাদেশ ব্যাপী ‘একযোগে পালন করেছে “টোটাল ফিটনেস ডে। “সর্বস্তরের মানুষকে পরিপূর্ণ সুস্থতায় সচেতন করতে প্রথমবারের মতো এই দিবস পালনের সূচনা করেছে সেবাধর্মী প্রতিষ্ঠান কোয়ান্টাম। ছিল নানা আয়োজন সর্বস্তরের মানুষের অংশগ্রহণ।
শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক সব দিক থেকে ফিটনেস অর্জনের আহ্বান নিয়ে চট্টগ্রামের ২৮টি গুরুত্বপূর্ণ স্থানে পালিত হয় ‘টোটাল ফিটনেস ডে’। ২০২৩ সালের শুরুতে আয়োজিত এই টোটাল ফিটনেস ডে দিবস পরবর্তী বছরগুলোতে ও জানুয়ারি মাসের প্রথম শুক্রবার দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে কোয়ান্টাম।
প্রথমবারের আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের সকল শাখা সেলের উদ্যোগে দিবসটি নিম্নলিখিত স্থান সমুহে প্রোগ্রাম আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে ঘন্টাব্যাপী যোগব্যায়াম, শারিরীক ভারসাম্য পরীক্ষা, সচেতনামূলক বুলেটিন ব্রোশিউর বিতরণসহ আলোচনা, প্রাণায়াম ও মেডিটেশন অন্তর্ভুক্ত ছিল।
এতে বিপুল সংখ্যক কোয়ান্টাম সদস্য ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম শহরের স্থান সমুহঃ- জাম্বুরীপার্ক, বিডিআর মাঠ, স্বাধীনতা কমপ্লেক্স, পতেঙ্গা সীবিচ, বায়েজিদ পার্ক, প্যারেড গ্রাউন্ড, অভয়মিত্র ঘাট, ডিসি হিল সহ চট্টগ্রামের বাইরে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের ২৮ টি স্থানে সকাল ৭-৮টা পর্যন্ত টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

