ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরদার বাহাদুর নগর রোড নং ১ এর উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন

admin
জানুয়ারি ৭, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

১৩ নং পাহাড়তলী ওয়ার্ডস্থ সরদার বাহাদুর নগর রোড নং ১ এর উন্নয়ন প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী। সকাল ১১ ঘটিকায় স্থানীয় ত্রিধারা ক্লাবে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত উন্নয়ন কাজের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরদার বাহাদুর নগর সমাজকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব বেদারুল আলম চৌধুরী।

উদ্বোধনী বক্তব্য রাখেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বাদল। মোনাজাত পরিচালনা করেন সরদার বাহাদুর নগর জামে মসজিদের পেশ ইমাম বেলাল হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন ,সহ-সভাপতি আহম্মাদ মনির চৌধুরী শামীম , মঈন উদ্দিন হাসান যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম চৌধুরী শাহাজান মিন্টু , আরমান বাবু , সেলিম উদ্দিন , শাহাজান চৌধুরী , সাংগঠনিক সম্পাদক -মোজাফফর হোসেন , সালাউদ্দিন সরোয়ার মানিক, প্রচার সম্পাদক- নাসির উদ্দিন মজুমদার সমাজ কল্যান সম্পাদক-শাহ আলম দ্বিলিপ , কার্যকরী কমিটির সদস্য আবু নোমান ইয়াহিয়া ,শামসুল আলম বাবু , ইউছুপ খান , জাহাঙ্গীর ,শাহ ইমরান সিপুল , মিঠু ,কার্য্যকরী কমিটির নেতৃ বৃন্ধ , উপদেষ্ঠা মন্ডলী ও এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।