জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধান এর দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোঃ জসিম উদ্দীন। পত্রিকাটির ২০বছর পূর্তি উপলক্ষে ও চট্টগ্রাম বিভাগের জেলা- উপজেলা পর্যায়ের সকল প্রতিনিধিদের কার্যক্রম নিয়ে নগরীর স্টেশন রোড বাঙ্গালীয়ানা রেষ্টুরেন্টে-এ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারী (বুধবার) সন্ধা ৬ঘটিকায় পত্রিকাটির সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্যুরো প্রধান মোঃ জসিম উদ্দীন এর সভাপতিত্বে ও প্রাক্তন ব্যুরো প্রধান এম এ আজিজ কিরন এর সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জি.এম ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সহযোগী সম্পাদক এম এ ছবুর, সিনিয়র সাংবাদিক মামুন আনছারী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার পাহাড়তলী থানা প্রতিনিধি কবির শাহ দুলাল, জাতীয় দৈনিক একুশে সংবাদ এর চট্টগ্রাম প্রতিনিধি মোঃ নুরুল আবসার কায়সার, বিশেষ সংবাদ দাতা রেশমা চৌধুরী রেখা, ক্রাইম রিপোর্টার নাহিদ সুলাতানা প্রিয়া, মোঃ সাদ্দাম হোসেন, আলবিন মোঃ মঈনুদ্দীন চৌধুরী, আরিফুল হক ভূঁইয়া, মোঃ মিনহাজুল মুফিদ আরিয়ান, মোঃ মাহবুবুল আলম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জি.এম ফারুক বলেন “চট্টগ্রাম বিভাগে পত্রিকার কার্যক্রম বৃদ্ধির লক্ষে পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দীন’কে ব্যুরো প্রধান এর দায়িত্ব অর্পন করা হয়েছে। প্রাক্তন ব্যুরো প্রধান এম এ আজিজ কিরন’কে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বিগত দিনগুলো পত্রিকার সাথে সম্পৃক্ত থেকে আপনারা যতটুকু কার্যক্রম বা সাংবাদিকতা করেছেন তা একটি জাতীয় পত্রিকার মান অনুযায়ী খুবই স্বল্প। আমি আশা করি চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হওয়ায় আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে নিজেকে ও রাষ্ট্রকে বিস্তৃত করে তুলতে পারবেন।
তিনি আরো বলেন “খুব শীঘ্রই আমরা পত্রিকার ২০বছর বর্ষপূর্তি পালন করবো। সেই উপলক্ষে সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকার পাঠকদের কাছে জনপ্রিয় করে তুলতে চট্টগ্রামের দায়িত্বে থাকা ব্যুরো প্রধান সাংবাদিক জসিম উদ্দীনকে সর্বাত্মক সহযোগীতা করবেন বলে আশা করছি।

