ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই-চসিক ভারপ্রাপ্ত মেয়র

মোঃ জসিম উদ্দিন
জানুয়ারি ১৫, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

লাল-নীল বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মেয়র গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন চসিক ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন। উদ্বোধনকালে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে চসিক বরাবরই বিভিন্ন ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করে।

রবিবার বিকেলে চসিকের বাকলিয়া স্টেডিয়ামে মেয়র গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রামের ক্রীড়াঙ্গণের রয়েছে গৌরবোজ্জ্বল সাফল্য। মেয়র গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ও মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ চট্টগ্রামে সম্প্রতি অনেক খেলাধুলার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জন্য প্রতিটি ওয়ার্ডে খোলার মাঠ ও মিনি পার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যা অচিরেই বাস্তাবায়ন হতে যাচ্ছে। ভারপ্রাপ্ত মেয়র এই ধরণের ক্রিকেট টুনামেন্ট সহ নানা ধরণে খেলা ধুলার আয়োজন অব্যাহত থাকবে বলে জানান।

বক্সির হাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চসিক ক্রীড়া ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মো. আতাউল্ল্যাহ প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।