ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাউদার্ন ইউনিভার্সিটি পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শন করেছেন। এসময় ইউজিসির প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।

আজ রোববার সকালে ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এর নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ এর পরিচালক মো: ওমর ফারুখ ও সহকারী পরিচালক মোহাম্মদ হারুন মিয়াসহ প্রতিনিধি দলটি সাউদার্ন ইউনিভার্সিটি পরিদর্শন করেন।

পরে কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম,অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা। এসময় উপ—উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামান, সাউদার্ন ট্রাস্টি বোর্ডের সদস্য সরওয়ার জাহান, অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।