ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে ১২দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

admin
জানুয়ারি ১৬, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

আজ বিকেল ৩টায় বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে ১২দলীয় জোটের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়। জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর চট্টলার বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ ইলিয়াস।

কল্যাণ পার্টির কেন্দ্রিয় এসিসষ্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন জোয়ার্দ্দার এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কল্যাণ পার্টির কেন্দ্রিয় বানিজ্য সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি হাজি মুহাম্মদ সেলিমউদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির কেন্দ্রিয় ভাইস-চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার ফয়সাল মেহেদী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল-হাসান সাকিব। জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ মোজাম্মেল, জাগপার চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ আনাস, লেবার পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি আলাউদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের আবুল কাসেম ইসলামাবাদী, ইসলামী ঐক্যজোট মহানগর সভাপতি রব্বানী, এলডিপি মহানগর সভাপতি শওকত ওসমান, জাতীয় দলের মহানগর সভাপতি চাঁন মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম পাটোয়ারী, মিসেস মোর্শেদা বেগম, যুগ্ম সম্পাদক মীর নজিবুল্লাহ কায়সার, ফরিদ উদ্দিন, যুব কল্যাণ এর মহানগর সেক্রেটারী মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক মার্তুজা হুসাইন প্রমুখ।

বক্তারা সরকারকে হুসিয়ার করে বলেন: মানুষের রক্তচোষা নীতি পরিবর্তনে যত দেরী হবে, ততই বিপদ বাড়বে। মানুষের রোজগার না
বাড়িয়ে বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে সরকার একের পর এক তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েই চলেছে। মাননীয়
প্রধানমন্ত্রী তাঁর ডানে বামে দুর্ণীতিবাজদের বসিয়ে রেখে দুর্নীতি প্রতিরোধ করার কথা বলেন। অথচ বিদেশে ১১লক্ষ কোটি টাকা পাচার
হয়েছে, আপনার সরকারের আমলে। একটি টাকাও ফেরত আনতে পারেননি। এখন গরীবের পকেট কাটতে বিদ্যুতের দাম বাড়াচ্ছেন।
এভাবে একটা দেশ চলতে পারে না। এজন্যই বিরোধী জোটের ১০ দফার যুগপৎ আন্দোলন চলছে। অবিলম্বে সকল দাবী মেনে নিরপেক্ষ
নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। নিয়মতান্ত্রিক অহিংস আন্দোলন চলছে। সরকার যদি জনগণের দাবীর প্রতি কর্ণপাত না
করেন, তাহলে এই গণআন্দোলনেই সরকারের পতন হবে।

বীর চট্টলা যে কোনও আন্দোলন সংগ্রামের সুতিকাগার। জনগণের দাবী আদায়ে চট্টগ্রামের মানুষের অংশগ্রহন বাড়ছে। রাজপথের
সাহসী সৈনিকদের আন্দোলন চুড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত অবিরাম চলবে। বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিটি নেতাকর্মী ১০ দফা দাবী
আদায়ের আন্দোলনে মাঠে থাকবে। ১২ দলীয় জোট হয়েছে, যুগপৎ আন্দোলন চলছে, জোটের প্রতিটি দলের নেতাকর্মীকে আরো
বেশী সক্রিয় হতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।