ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম কোর্টহিলে পুলিশের গাড়ির চাপায় হেলাল নামে যুবক নিহত

নিউজ ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

নগরীর কোতোয়ালি থানাধীন আদালত ভবন চত্বরের সামনে পুলিশের ব্রেকফেল করা গাড়ির চাপায় হেলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল চারটার দিকে কোর্ট হিল থেকে নামার সময় রেজিস্ট্রি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। হেলাল নগরের পতেঙ্গা ডুরিয়া পাড়ার নিজাম মার্কেট এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর আলম আশিক বলেন, আদালত ভবন এলাকা থেকে আহত অবস্থায় মো. হেলাল উদ্দিন নামে এক পথচারীকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।