চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকার লেক সিটি গেইট সংলগ্ন শ্রী শ্রী গুরুক‚ল আশ্রমের পরিচিতি সভা ও ধর্মীয় আলোচনা গত ২০ জানুয়ারি শুক্রবার বিকাল দুটোয় আশ্রম প্রাঙ্গনে আশ্রমের সভাপতি রঘুনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জহুরুল আলম জসিম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট মীর শফিকুল কবির বীজন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, কাট্রলী আর্থ সামাজিক শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক মৌসুমী চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর জসিম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সকল স¤প্রদায় যার যার মতো করে ধর্মীয় আচার অনুষ্ঠান করছে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। আগামীতেও যেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসে তার জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শ্রী শ্রী গুরুক‚ল আশ্রমের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা স্বপন বিশ্বাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ডলি রাণী শীল, মিতা দাশ।

