চট্টগ্রাম নগরীর পাহাড়তলী কাঁচাবাজারে মধ্যরাতে ভয়াবহ আগুনে প্রায় ৪০টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাজার এক ব্যবসায়ী জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিস এ খবর দিলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রাথমিক পর্যায়ে ধারনা করা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত- এমন তথ্য জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া।
তিনি বলেন, রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।
আগুন লাগার বিষয়ে পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন বলেন, “একটি মুরগীর দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে ধারনা করা যাচ্ছে, এই আগুনে প্রায় ৪০টিরও বেশি দোকান পুড়ে গেছে। আনুমানিক ক্ষতির পরিমান ৫-৬ কোটি টাকা।

