ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি পদে চুপ্পুর সমর্থনকারী ড. হাছান মাহমুদ

admin
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু।

রাষ্ট্রপতি পদে তার মনোনয়পত্র প্রস্তাবকারী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের এবং সমর্থনকারী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য মো. হাছান মাহমুদ।
রবিবার সকালে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তার দফতরে সকাল ১১টা এবং সকাল ১১টা ৫ মিনিটে দুটি মনোনয়ন জমা দেওয়া হয়েছে। এ দুটি আবেদন আগামীকাল দুপুর ১টা থেকে বাছাই করা হবে। বাছাইয়ে যিনি টিকবেন, আগামীকাল (সোমবার) প্রধান নির্বাচনি কর্তা তার নাম গণমাধ্যমকে অবহিত করবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।