ঢাকাবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপরিচ্ছন্ন-নিয়ন্ত্রণহীন আর অব্যবস্থাপনায় ডুবে আছে চাঁদপুর কোর্ট রেল স্টেশন

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর কোর্ট স্টেশনে অনেকের আড্ডা বা ঘোরাঘুরিসহ যাতায়াত করেন বহু মানুষ। তবে এ স্টেশন দিয়ে আসা যাওয়া করলেও অপরিচ্ছন্ন ও নিয়ন্ত্রণহীনভাবে পড়ে আছে। সবাই এ স্টেশনে যাতায়াত করলেও তাদের নাকের গ্রাণশক্তি মৃত করেই চলতে হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুরের বড় স্টেশন খ্যাত মূল স্টেশন দিয়ে দক্ষিণাঞ্চলের লোকজনের যাতায়াত কম নয়।

এছাড়া চাঁদপুর শহর ও এর আশেপাশের স্থানীয় জনগণ চাঁদপুর কোর্ট স্টেশন দিয়ে পরিবার-পরিজন নিয়ে আসা যাওয়া করলেও তারা যেনো চোখে দেখে না, কানে শুনে না। মনে হয় তাদের নাকের গ্রাণশক্তি মৃতপ্রায়।

পুরো স্টেশনটির চর্তুদিকের প্রায় এক কিলোমিটার এলাকা যেনো এক জলন্ত স্থায়ী গণশৌচাগার। প্রায় সব বয়সের লোকজন স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে প্রশ্রাব করা যেনো এখানকার নিয়মে পরিণত হয়েছে। আর দেখা যায়, শত শত মোটরসাইকেলের এক স্থায়ী পার্কিং হয়ে উঠেছে এ প্লাটফর্ম। আর দিনে দুপুরে চলে মাদক সেবন। ট্রেন স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে ছিনতাইকারী ও পকেটমারদের দৌরাত্ম্য চোখে পড়ার মতো। স্টেশনের প্লাটফর্মেই চলে মাছ বাজার, রেললাইনের উপরেই বসে বিভিন্ন হকারদের জমজমাট দখল ব্যবসা।

স্থানীয়রা জানান, কয়েকটি কিশোর গ্যাংয়ের আধিপত্য চোখে পড়ার মতো। জিআরপি কিংবা আরএনবি’র সদস্যদের চরম উদাসীনতা ও টিনের চশমা পরে দিবানিদ্রাই রেলকে জনগণের আদালতে লজ্জার কাঠগরায় দাঁড় করিয়ে রেখেছে। এই বিষয়ে কথা হয় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব‍্যবস্থাপক আবিদুর রহমানের সঙ্গে।

তিনি বিষয়টি স্বীকার করে জানান, “চাঁদপুর কোট ষ্টেশনে” ষ্টেশন মাষ্টার পদায়িত না থাকায় ষ্টেশনটি বন্ধ রয়েছে। ষ্টেশন বন্ধ থাকার কারণে বহিরাগত লোকজনের আনগোনা এবং কি রেললাইনের উপরে অবৈধভাবে দোকান পাট, যত্রতত্র মূত্রত্যাগ সহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। এসব বিষয়ে সমাধানের জন্য চাঁদপুর স্থানীয় কাউন্সিলর সঙ্গে আমরা যোগাযোগ করে সহযোগিতা চাওয়ার চেষ্টা করছি। যেহুতু জনবল সংকট আপাতত চাঁদপুর কোট ষ্টেশনটি দেখভাল করার জন্য ষ্টেশন মাষ্টার কে দায়িত্ব দিয়েছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।