ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় অটো ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-০১

মাইদুল ইসলাম (গাইবান্ধা জেলা প্রতিনিধি)
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা ইন্দ্রিরারপাড় এলাকায় সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে সন্ধ্যা আনুমানিক ৭:৪০ মিনিট অটোরিকশা ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্হলেই ভ্যান চালক মিঠু মিয়া(৪২) নিহত হয়। এছাড়াও অটো ভ্যানে একজন মহিলা যাত্রী মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিহত ভ্যান চালক গাইবান্ধা সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের কিশামত মালিবাড়ি মৌজার এমপির বাজারের সাইবুদ্দিনের ছেলে। অপরদিকে অটোরিকশা টি মালিহা ট্রেডার্স, র সি ক নং২৮৯৮,অটোরিকশাটির মালিক বিদ্যুৎ বলে জানা গেছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।