শনিবার বেলা সাড়ে ১১ টার সময় শুরু হয় এ মোনাজাত। এতে উপজেলা, জেলা ও দেশী-বিদেশী লাখো মুসল্লী অংশ নেন। এ সময় দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি কামনাসহ বিভিন্ন বিষয়ে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থণা করেন মুসল্লিরা।গাইবান্ধা জেলা ইজতেমার জিম্মাদার মোখলেছুর রহমান জানান, আখেরি মোনাজাত পরিচালনা করেছেন বগুড়া জেলা তাবলীগ জামাতের সুরা সদস্য মাওলানা মুফতি মোঃ হাফেজ ওয়াজিবুল্লাহ। এর আগে তিনিই হেদায়েতি বয়ান করেন।
এদিকে, আখেরি মোনাজাতে অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। এতে ইজতেমা ময়দানে লাখো মুসল্লীর ঢল নামে। বয়ান শুরু করেন, তাবলীগ জামায়াত ঢাকা জেলার সুরা সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।
স্থানীয় ভাবে জেলা ইজতেমার আখেরী মোনাজাতে অংশ নেন, গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি,উপজেলা নিবার্হী অফিসার আরিফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকাদ্দেস আলী বাদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, উপজেলা বিএনপির আহবায়ক জননেতা ফারুক আহমদ,বিএনপির জাতীয় নিবাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয় পাটির কেন্দ্র্রীয নিবাহী কমিটির সদস্য আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল,উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি ও নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা,জাতীয সাংবাদিক সংস্থার জাতীয় নিবাহী কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা শাখার সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ ছাড়া জেলা ও উপজেলার সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তারা এ মোনাজাতে অংশ নেন।গাইবান্ধা জেলা ইজতেমাকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিলো আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থ্যা। ইজতেমা মাঠ ছিলো সিসি ক্যামেরায় আওতায়। পুলিশের কন্ট্রোলরুম থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছিলো বলে জানান, গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম।

