ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাইদুল ইসলাম (গাইবান্ধা জেলা প্রতিনিধি)
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ০১ দিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহেল মাফী এর সভাপতিত্বে
জাতীয় পুষ্ঠিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়য়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা: মো: নাজমুল হুদা, কনসালটেন্ট, বক্ষব্যাধি হাসপাতাল ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কে.এম. আফরোজ জাহান, মেডিকেল অফিসার,গাইবান্ধা,আমিরুল ইসলাম জুনিয়র স্বাস্থ্য অফিসার গাইবান্ধা। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

ক‍্যাম্পেইনের গুরুত্ব আরোপ করে অতিথিগণ বলেন সারাদেশের ন‍্যায় গাইবান্ধায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে একটি শিশুও যেন বাদ না পরে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাইবান্ধায় মোট ৩ লাখ ৪২ হাজার ৪ শত ৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী প্রায় ৩৪ হাজার ৬ শত ২৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় ৩ লক্ষ ৭ হাজার ৭ শত ৭৬ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।