জয়পুরহাট কালাইয়ে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনা স্থলেই ভটভটি চালক নিহত। আহত হয়েছেন ভটভটিতে থাকা অপর ব্যক্তি। কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন সড়ক আজ ২১ ফেব্রুয়ারী আনুমানিক ভোর ৬টায় সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন হাতিয়র গ্রামের মৃতঃ কফির উদ্দিনের ছেলে আব্দুল মোমিন (৪০)। আহত অপর ব্যক্তি একই গ্রামের মৃত আঃ রশীদ কাজির ছেলে গোলাম মোস্তফা কাজি (৫৫)। আহত ব্যক্তিকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা জন্য প্রেরন করা হয়েছে।
কালাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়রা লাশ উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে পরবর্তীতে নিহতের পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

