ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

admin
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০শে ফেব্রুয়ারী দিনগত রাতে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রিয়ং শহীদ মিনারে ১২টা ১মিনিট একুশের ১ম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়। এ সময় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।

উপজেলা প্রশাসন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অত্র সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও পৌর মেয়র রাবেয়া সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দীন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী অয়ন আক্তার, কালাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক রুহুল আমিন ও বীর মুক্তিযোদ্ধা মুনিশ চৌধুরীসহ প্রমুখ।

সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রচনা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।