আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন, এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রাম মহানগনরীর হালিশহর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে হালিশহর থানার অফিসারগন ১২ টা ১ মিনিটে স্থানীয় বি -ব্লক শহীদ মিনারে
ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন হালিশহর থানা পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন হালিশহর থানার অফিসার ইনচার্জ জহির উদ্দিন, ওসি তদন্ত আল মামুন, এস আই সহদেব, এস আই জসিম, এস আই সামীমুর রহমান,, আবুল হোসেন সহ আরো অনেক অফিসার।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

